নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বুবলী কে চেনেন না অপু বিশ্বাস

ফেব্রুয়ারি ১, ২০২৪ ৬:৪৮ 👁️ ৭২ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে তার দুই প্রাক্তন স্ত্রী ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর তর্কযুদ্ধ যেন লেগেই থাকে। একে অন্যকে নিয়ে কাদা ছুঁড়াছুড়ি করে তারা প্রায়ই খবরের শিরোনাম হন। দুই নায়িকার রেশারেশির মাঝে এবার নতুন করে নাম জড়ালো বুবলীর বড় বোন গায়িকা নাজনীন মিমির।

আরও পড়ুনঃ  কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

সম্প্রতি অপু বিশ্বাসকে নিয়ে তার কিছু ভিডিও সোশ্যালে ভাইরাল হয়েছে। এ ঘটনায় অপু-ভক্তরাও তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছেন।

শুধু সমালোচনাই নয়, রীতিমতো ‘অকথ্য ভাষা’ও ব্যবহার করেছেন তিনি। যা নিয়ে নেটদুনিয়ায় চলছে তুমুল সমালোচনা। তবে এসব বিষয়ে বরাবরের মতো এবারও নিরব আছেন অপু-বুবলী।

আরও পড়ুনঃ  সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

মিমির এমন সমালোচনার কারণ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি নন অপু বিশ্বাস। গণমাধ্যমকে অপু বলেন, ‘বুবলী কে? তাকেই তো আমি চিনি না।’

আরও পড়ুনঃ  ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

তিনি ব্যস্ত আছেন জানিয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘এখন আমার সব চিন্তা ভাবনা কাজ ও পরিবার নিয়ে। অন্যদিকে নজর দেওয়ার একদম সময় নেই। কে, কি বলল- সেসব বিষয়ে কথা বলারও কোনো ইচ্ছে নাই।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।