নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই আবাসিক হলের নাম পরিবর্তন

ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৬:২০ 👁️ ১৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র ও ছাত্রীদের দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ফেলানী হল’ নামকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
শনিবার প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১০তম সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

এসময় উপাচার্য বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদের অবদানকে স্মরণীয় করে রাখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতি বছর ১৬ জুলাই ‘শহিদ আবু সাঈদ দিবস’ যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হবে, তবে প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

উপাচার্য তার বক্তব্যে এই দিবসটি জাতীয় পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালনের আহবান জানান।

উপাচার্য বলেন, জুলাই আন্দোলনে বেরোবি’র আহত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহিদ আবু সাঈদের নামে সাত দিনব্যাপী বইমেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে সিন্ডিকেট সভায় অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।