নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বেনাপোল -ঢাকা রূপসী বাংলা ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিসেম্বর ৬, ২০২৫ ৬:৩৬ 👁️ ২৫ views
Link Copied!

মনির হোসেন, বেনাপোল : যশোরের শার্শা উপজেলা নাভারণ রেলস্টেশনে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বাবু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

নিহত বাবু উপজেলায় নাভারণের দক্ষিণ বুরুজবাগান গ্রামের বাসিন্দা মৃত জব্বার হোসেনের ছেলে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল গামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্র্রেনের যাত্রী ছিলেন বাবু। তিনি দরজার পাশে নীচে বসে ছিলেন। ট্রেনটি নাভারণ রেলস্টেশনে প্রবেশ করার সময় প্ল্যাটফর্মের সঙ্গে পা ধাক্কা লেগে হঠাৎ নিচে পড়ে যান। মুহূর্তেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই : এলজিআরডি মন্ত্রী

শার্শা থানার সাব-ইন্সপেক্টর মোস্তাক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।