নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বেলপুকুরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ডিসেম্বর ৫, ২০২৫ ৫:২৬ 👁️ ১১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বেলপুকুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানের সময় দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. আল-আমিন (২০)। তিনি রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার দক্ষিণ জামিরা এলাকার মো. তেসান আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দক্ষিণ জামিরা গ্রামে আল-আমিন নামে এক ব্যক্তি তার বাড়িতে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে।

আরও পড়ুনঃ  বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে কাঠের হাতলযুক্ত ইস্পাতের তৈরি ৫২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি রামদা উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুনঃ  নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

এলাকাবাসী জানান, আল-আমিন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি মাঝে মাঝে ওই অস্ত্র প্রদর্শন করে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন করতেন বলেও অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বেলপুকুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।