নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ব্র্যাককে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের সহায়তা

অক্টোবর ৭, ২০২৬ ১১:০৪ 👁️ ১১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য ব্র্যাকের সঙ্গে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার মূল্যের নতুন বহুবর্ষী সহায়তা চুক্তি করেছে দেশটি।

আরও পড়ুনঃ  দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় ও সমন্বয় সভা

আজ অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ চুক্তিতে স্বাক্ষর করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

চুক্তির আওতায় কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন, শিক্ষা, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ও সুরক্ষা কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ের অংশীদার সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সহায়তার পরিধি আরো বাড়ানো হবে।

আরও পড়ুনঃ  গ্ল্যামারের চেয়ে যোগ্যতাকে এগিয়ে রাখলেন সোহিনী

মন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, এটি একটি আন্তর্জাতিক মানবিক সংকট। বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক দায়িত্ববোধ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে। এ সংকটে অস্ট্রেলিয়ার অব্যাহত সহযোগিতা বাংলাদেশের মানবিক প্রচেষ্টাকে আরো শক্তিশালী করবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।