নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ভবিষ্যৎ উজ্জ্বল আফগানদের

নভেম্বর ১১, ২০২৩ ৮:৪৯ 👁️ ৫৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটের তিন বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকাকে হারিয়ে এবারের বিশ্বকাপে চমক দেখিয়েছে আফগানিস্তান। দারুণ সম্ভাবনা জাগিয়েও গ্লেন ম্যাক্সওয়েলের দানবীয় ইনিংসের কারণে হারানো হয়নি পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। পরশু দক্ষিণ আফ্রিকার কাছে পাঁচ উইকেটে হেরে এবারের বিশ্বকাপ অভিযান শেষ করেছে তারা। চার জয়ে আট পয়েন্ট নিয়ে আফগানদের অবস্থান টেবিলের ছয় নম্বরে।

কাঙ্ক্ষিত সেমিফাইনাল খেলতে না পারলেও আফগানদের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করেন দলটির কোচ জনাথন ট্রট।

শুক্রবার দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষে ট্রট বলেন, ‘আমি খেলোয়াড়দের নিয়ে আশাবাদী। এই টুর্নামেন্টের আগে বলেছিলাম, আমাদের কয়েকটি ম্যাচ জিততে হবে, যাতে ভালো করার বিশ্বাস তৈরি হয়। আমরা ম্যাচ জিতেছি এবং জয়ের উপায়ও খুজে পেয়েছি। সাধারণত আপনি বলবেন, আমাদের শক্তির জায়গা হলো বোলিং। তবে রান তাড়ায়ও আমরা দারুণ করেছি। দেখিয়েছি যে, ম্যাচ জিততে আমরা শুধুমাত্র একটা দিকের ওপর নির্ভরশীল নই। তাদের (আফগানদের) ভবিষ্যৎ উজ্জ্বল। কোচ ও ব্যবস্থাপক হিসাবে আমাদের কাজ হলো তাদের পরিচর্যা করা এবং তারা যেন সঠিক নির্দেশনা পায় সেটা নিশ্চিত করা।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।