নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ভারতীয় পেসারকে আইসিসির শাস্তি

ডিসেম্বর ৩, ২০২৫ ১১:২৬ 👁️ ১৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে। কিন্তু এর মধ্যেই স্বাগতিক শিবিরে শাস্তির ধাক্কা! প্রথম ওয়ানডে ম্যাচে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ভারতীয় পেসার হার্ষিত রানার বিরুদ্ধে। তার জেরেই শাস্তির কবলে তরুণ এই পেসার।

আরও পড়ুনঃ  খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

আইসিসির শৃঙ্খলাবিধির ২.৫ ধারা ভেঙেছেন হার্ষিত। আন্তর্জাতিক ম্যাচে বিপক্ষ ব্যাটারকে আউট করার পর তিনি পাল্টা প্রতিক্রিয়া দিতে পারেন এমন কোনও ভাষা, কাজ বা অঙ্গভঙ্গি করলে সংশ্লিষ্ট ক্রিকেটার শাস্তি পান। সেই নিয়ম ভাঙার কারণেই শাস্তি পেয়েছেন হার্ষিত।

আরও পড়ুনঃ  নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২২তম ওভারে ঘটনাটি ঘটে। ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করার পর তাকে আঙুল দেখিয়ে সাজঘরে ফেরার ইঙ্গিত করেন হার্ষিত। আইসিসির মতে, ওই আচরণে ব্যাটার প্ররোচিত হতে পারতেন। তবে ব্রেভিস ওই ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেখাননি। হার্ষিতের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

গত ২৪ মাসে এটাই হার্ষিতের প্রথম অপরাধ। সে কারণেই গুরুতর শাস্তি পাননি। তবে আগামী দিনে একই রকম অপরাধ করলে শাস্তির মাত্রা বাড়তে পারে। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সিদ্ধান্ত মেনে নিয়েছেন হার্ষিত। তাই শুনানির দরকার পড়েনি। প্রথম ম্যাচে ভারত ১৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

আরও পড়ুনঃ  নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রসঙ্গত, আজ সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিক দলের সংগ্রহ ৩৫ ওভার শেষে ৩ উইকেটে ২৫৭ রান। টানা দ্বিতীয় সেঞ্চুরির দ্বারপ্রান্তে বিরাট কোহলি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।