নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ভারতের মণিপুরে দুই সহকর্মীকে পুলিশ সদস্যের গুলি করে হত্যা

ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৫:১৯ 👁️ ১৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারতের মণিপুর রাজ্যে দুই সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এক সদস্য। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এছাড়া তার গুলিতে আরও আটজন গুরুতর আহত হয়েছেন। তিনি নিজের সরকারি অস্ত্র ব্যবহার করে এই হত্যাকাণ্ড ঘটান। এরপর নিজের শরীরেও গুলি করেন। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সহকর্মীদের গুলি করে আত্মহত্যা করেন ওই পুলিশ সদস্য। তার নাম হাবিলদার সঞ্জয় কুমার।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

অপর সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাত ৮টার দিকে মণিপুরের রাজধানী ইম্ফালের লাম্ফেলের পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। গুলি করা পুলিশ সদস্য সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের ১২০নং ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তিনি এক কনস্টেবল ও সাব-ইন্সপেক্টরকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

আরও পড়ুনঃ  সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

এ ঘটনার পরপর সেখানে ছুটে যান উচ্চপদস্থ কর্মকর্তারা। আহতদের ইম্ফালের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেস (আরআইএমএস) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।