নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ভোটারদের স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ নিশ্চিত করতে হবে : অধ্যাপক মুজিবুর রহমান

জুন ১৯, ২০২৫ ৯:৫৮ 👁️ ৪৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ভোটারদের স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের পরিচালনায় কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ হল রুমে দিনব্যাপী আয়োজিত এক শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক মুজিব আজ এ কথা বলেন।

তিনি বলেন, পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা ইসলামের শিক্ষা। বিগত ১৭ বছরে পরামর্শ ক্রমে দেশ চালানো হয় নাই। এমনকি কারো মত প্রকাশ করার সুযোগ পর্যন্ত দেয়া হয়নি। বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিল। আগামী নির্বাচনে ভোটারদের স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ নিশ্চিত করতে হবে। আমাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে সুশাসন কায়েম করতে হবে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তিনি বলেন, আল আকসা বিজয়ের মাধ্যমে পুরো দুনিয়ায় ইসলাম বিজয়ী হবে, ইনশাআল্লাহ।

শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ও অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, আখিরাতের সফলতাই আমাদের প্রকৃত সফলতা। আমাদের সকল কাজে আখিরাত জড়িত। রাসূল (সা:) এর আদর্শের ভিত্তিতে আমরা একটি কল্যাণ রাষ্ট্র গড়তে চাই; কুরআনের আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চাই। সমাজের সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, চাঁদাবাজিসহ সকল হারাম কাজ বন্ধ করতে রাষ্ট্রীয়ভাবে কুরআনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। কুরআনের শাসন কায়েম হলে আমাদের জন্য ইসলাম মানা সহজ হবে।

আরও পড়ুনঃ  তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিশেষ অতিথি মাওলানা আবদুল হালিম বলেন, ইসলামী আন্দোলনের পথে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী আন্দোলনের জন্য অপার সম্ভাবনার দেশ আমাদের প্রিয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। এ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সকল ইসলামী দল ও শক্তিকে একযোগে কাজ করতে হবে। প্রোপাগান্ডায় বিভ্রান্ত হওয়া যাবে না।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।