নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ভোলাহাটে কৃষি প্রণোদনা প্যাকেজ বিতরণ

সেপ্টেম্বর ৫, ২০২৩ ৭:০০ 👁️ ৭০ views
Link Copied!

ভোলাহাট প্রতিনিধি: ভোলাহাটে কৃষি প্রণোদনা প্যাকেজ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে মাস কলাইয়ের আবাদ ও উপাদান বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার তিনশো প্রান্তিক কৃষককের মাঝে ৫ কেজি মাসকলাই, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. গরিবুল্লাহ দবির, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ি ইউপি চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং কৃষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।