নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ভোলাহাটে মাছ ধরার সময় যুবককে বিএসএফের গুলি

ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ২:৪৩ 👁️ ১১৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ভারতীয় সীমান্তবর্তী ভোলাহাট থানার পোল্লা ডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

আহত যুবক জাহাঙ্গীর আলম (২৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার কলনি পাড়া এলাকার আ. কুদ্দুসের ছেলে। আহত জাহাঙ্গীর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার ভোরে ভারতীয় সীমান্তবর্তী ভোলাহাট থানার পোল্লা ডাঙ্গা এলাকায় নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলি তার হাতে লাগে। পরে তাকে আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন স্থানীয়রা। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত যুবক এখন রাজশাহীতে ভর্তি আছেন। আমার খবর নিচ্ছি। বিস্তারিত পরে জানাচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।