নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মডেল স্কুল এন্ড কলেজের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৩:২৪ 👁️ ৯০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : “ভাষাহীন প্রাণে জাগিল জোয়ার, ডাকিল বুলবুল, রক্তেই তবে ভাষা পেল বাগানের সব ফুল” এই শ্লোগানকে সামনে রেখে আজ বুধবার রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪’ উদ্যাপিত হয়।

আরও পড়ুনঃ  বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

এদিন সকাল ৮ টায় কলেজ প্রাঙ্গণ হতে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও অধ্যক্ষ মহোদয়সহ প্রভাতফেরী করে রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ রঞ্জন রায় সকাল ৯.৩০ মিনিটে শেখ রাসেল দেয়ালিকা উন্মোচন করেন। প্রতিষ্ঠানের মিলনায়তনে সকাল ১০ টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ রঞ্জন রায় এবং আহবায়ক ছিলেন ভূগোল বিষয়ের প্রভাষক, জনাব মো: মকবুল হোসেন। সভাপতিসহ সম্মানিত শিক্ষকগণ তাঁদের বক্তব্যে ভাষা আন্দোলনের বস্তুনিষ্ঠ ইতিহাস ও ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন। সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।