নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মানব পাচার রোধে পবায় বৈধ অভিবাসন নিশ্চিতকরণের আহ্বান

মার্চ ৪, ২০২৬ ১১:০৮ 👁️ ৪৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : পবা উপজেলায় বৈধ অভিবাসন নিশ্চিত করতে এবং মানব পাচার রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরণ এর লক্ষ্যে শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। মানব পাচার ও চোরাচালান মানুষের জীবন বিপন্ন করার পাশাপাশি একটি অবৈধ ও লাভজনক ব্যবসা হিসেবে পরিচিত।

আরও পড়ুনঃ  বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

তাই প্রতিটি পরিবারকে বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ করার জন্য সচেতন করার ওপর জোর দেওয়া হয়েছে। সভা দুইটি বুধবার (৪ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত হয়। সভার আয়োজন করে পবা উপজেলা প্রশাসন, সহযোগিতা করেছে ‘জাস্টিস এন্ড কেয়ার’ সংস্থা।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। তিনি বলেন,“মানব পাচার রোধে সচেতনতা বৃদ্ধি ও আইনগত প্রয়োগ অপরিহার্য। প্রতিটি পরিবারকে বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আমরা কমিটির মাধ্যমে নিয়মিত সমন্বয়, নজরদারি ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানব পাচার প্রতিরোধে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছি।”

আরও পড়ুনঃ  দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

তিনি আরও বলেন,“নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব, যা পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখবে।”

সভায় মানব পাচার প্রতিরোধ কমিটির কার্যপরিধি, ভূমিকা এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। ‘জাস্টিস এন্ড কেয়ার’ সংস্থার হেড অব প্রোগ্রাম মো. সিরাজ উদ্দিন বেলাল মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া সংস্থার প্রোগ্রাম অফিসার জান্নাতুল আনজুম অর্পি কমিটির উদ্দেশ্য ও কার্যপরিধি বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।

পবা উপজেলা সমাজসেবা অফিসের মোহাম্মদ হোসেন খান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—আরএমপি এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মাসুমা মোস্তারী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান এবং পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী। তারা সকলেই মানব পাচার রোধে সচেতনতামূলক কার্যক্রম, আইনগত নিয়মের যথাযথ প্রয়োগ এবং বৈধ অভিবাসনের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

সভায় জানানো হয়, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ যথাযথভাবে প্রয়োগ করলে কমিটির কার্যক্রম আরও শক্তিশালী হবে। অংশগ্রহণকারীরা একমত হয়েছেন যে নিয়মিত বাস্তবায়ন, সমন্বিত নজরদারি এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানব পাচার রোধ করা সম্ভব এবং নিরাপদ অভিবাসনের পথ সুগম করা যায়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।