নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মান্দায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা

মার্চ ২১, ২০২৫ ৭:৫০ 👁️ ২০ views
Link Copied!

এস,এ সিরাজুল ইসলাম,মান্দা : নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামের মান্দা উপজেলা শাখার নেতাকর্মীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলার দলীয় কার্যালয়ে এ মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমীর ডাঃ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর খন্দকার আব্দুর রাকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা মাজলিসুল মোফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা মোঃ মোস্তফা আল আমিন,সহকারি সেক্রেটারী রফিকুল ইসলাম, যুব-সেক্রেটারী সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ,সাবেক ছাত্রশিবির সভাপতি আমিনুল ইসলাম ,মান্দা সদর ইউপি চেয়ারম্যান ডঃ মোঃ তোফাজ্জল হোসেন ও তেঁতলিয়া ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান কামরুল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।