নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মার্কিন নায়িকাকে নিয়ে পাবনায় ছুটে গেলেন শাকিব

নভেম্বর ২৩, ২০২৩ ১১:৫৪ 👁️ ১০৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক: একের পর এক সিনেমার ঘোষণা দিচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। গত বছর ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা এলেও তা আলোর মুখ দেখেনি। এবার এ নিয়ে কথা বললেন প্রযোজক ও পরিচালক। সুপারস্টার শাকিব খান, প্রযোজক আশরাদ আদনান এবং পরিচালক হিমেল আশরাফ মানেই বুঝি হিট সিনেমার আগমন। এবার এই তিনজনের প্রচেষ্টাতেই নির্মিত হচ্ছে ‘রাজকুমার’ মার্কিন নায়িকা কুটনি কফিকে নিয়ে এর আগে জমজমাট আয়োজনে মহরত হয়। এরপর পরিচালক হিমেল আশরাফ ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তি দেন। সেটি ব্লকবাস্টার হয়।

আরও পড়ুনঃ  ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

‘রাজকুমার’ সিনেমা নিয়ে নায়ক কিছু বলেননি, তবে বলেছেন প্রযোজক ও পরিচালক। একটি সংবাদমাধ্যম থেকে জানা যায়, প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর থেকে ‘রাজকুমার’এর শুটিং শুরু হবে পাবনায়।’

আরও পড়ুনঃ  গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

তিনি আরও বলেন, ‘এ দিন নির্ধারণ করা হয়েছে; কারণ আমার বাবা মহামান্য রাষ্ট্রপতির জন্মদিন। তার প্রতি সম্মান জানিয়ে এই দিনটিকেই আমরা শুটিং শুরুর দিন হিসেবে নির্ধারণ করেছি।’

আরও পড়ুনঃ  কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘রাজকুমারের শুটিং শুরু হবে পাবনায়। শেষ হবে আমেরিকায়।’
শোনা যাচ্ছে, ‘রাজকুমার’ মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।