নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মিনুর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার আবেদন খারিজ

জুলাই ২৪, ২০২৩ ৪:৫৫ 👁️ ১১৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমানের মিনু বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন খারিজ করেছেন আদালত।

আরও পড়ুনঃ  বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ আদেশ দেন। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

রোববার রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমানের মিনু বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়ার আবেদন করেন এনা গ্রুপের স্টাফ কর্মকর্তা পারভেজ হোসেন। তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এনামুল হকের পক্ষে মামলার এই আবেদন করেন। এনা গ্রুপ এনামুলের মালিকানাধীন প্রতিষ্ঠান।

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে এনামুল হকের পূর্বের রাজনৈতিক অবস্থান সম্পর্কে মন্তব্য করেন মিজানুর রহমান।

মামলার বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘এ সময়ে আমাদের নামে মামলা হতেই পারে। আমার নামে ৬২টি মামলা আছে। এটার মাধ্যমে না হয় ৬৩টা হবে। আমার কর্মীরাই মামলা নিয়ে এখন চিন্তা করেন না, আর আমি তো লিডার!’

আরও পড়ুনঃ  রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

তৃতীয় মাত্রায় দেওয়া বক্তব্য এখনো সঠিক মনে করেন কি না, জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘অবশ্যই সঠিক। রাজশাহীর মানুষের কাছে তা দিনের আলোর মতোই পরিষ্কার।’

অবশ্য একই অনুষ্ঠানে মিজানুর রহমান রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য মনসুর রহমান ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম সম্পর্কেও মন্তব্য করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।