নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মিরপুরে পিস্তলসহ যুবক গ্রেপ্তার

ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৯:৩০ 👁️ ৩৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরে ৯ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন ও পিস্তলসহ মো. ফারুক (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ফারুকের বিরুদ্ধে ডিএমপির মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ  পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাইনখোলা কমার্স কলেজের বিপরীত পাশের ৫ নাম্বার রোড থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিএমপির মিরপুর মডেল থানা।

আরও পড়ুনঃ  ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

থানা সূত্রে জানা গেছে, গোপন খবরে কমার্স কলেজের বিপরীত পাশে ৫ নাম্বার রোডে অভিযান চালানো হয়। এ সময় পিস্তল ও গুলিসহ দাঁড়িয়ে থাকা ফারুক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে গতিরোধ করে তল্লাশি চালানো হয়। পরে তাকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ রোমন বলেন, গ্রেপ্তার হওয়া ফারুককে আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।