নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মুক্তিযুদ্বের চেতনার অতেন্ত্র প্রহরী শেখ হাসিনা: আসাদ

নভেম্বর ২, ২০২৩ ৮:৫৯ 👁️ ৬৮ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেছেন, মুক্তিযুদ্বের চেতনার অতেন্ত্র প্রহরী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেল রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের, কাশিমালা, গোপালপুর, চান্দ্রপাড়া মোড়, হরিপুর মোড়, পিয়ারপুর মোড় ও ধুরইল ইউনিয়ন বাগবাজার মোড়, মোহাম্মদপুর বাজারসহ বিভিন্ন স্থানেও মোড়ে মোড়ে গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চেতনায় বাংলাদেশের মানুষ জাগ্রত হবে। এই চেতনায় উদ্বুদ্ধ জনগণই আগামীতে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। মুক্তি যুদ্ধের চেতনার অতেন্ত্র প্রহরী শেখ হাসিনা।

আরও পড়ুনঃ  বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

আসাদ বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা হয়েছিল। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করেন। এখন দেশের তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ফিরে আসতে শুরু করেছে, যা একটি বড় অর্জন। আশা করছি প্রদর্শনীর মাধ্যমে জনগণের হৃদয়ে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা মেহবুব হাসান রাসেল, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের নেতা এনামুল হক, সুলতান মাস্টার, আজার আলী, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, মৌগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হোসেন আলী, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি বেলাল হোসেন সরকার, মোহনপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজিবুর মাস্টার, মোহনপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিলন মাস্টার, মোহনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, রনি আলি, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের মেম্বার, হাবিবা খাতুন,যুবলীগ নেতা আলাউদ্দিন,আওয়ামী লীগ নেতা আলী হোসেন সাবেক ছাত্রনেতা কামাল হোসেন, রিপন আলী, হাফিজুর রহমান হাফিজ, সহ মৌগাছি ইউনিয়ন ও ধুরইল ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।