নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মৃত্যুদণ্ড হতে পারে ইমরান খানের

ডিসেম্বর ১৪, ২০২৩ ১:১৭ 👁️ ৯২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুদণ্ড হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার বোন আলিমা খান। সাইফার মামলায় তার এ মৃত্যুদণ্ড হতে পারে।

আরও পড়ুনঃ  আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দ্য নিউজের বরাত দিয়ে জিও নিউজ এই তথ্য জানিয়েছে।

আদিলিয়া কারাগারের বাইরে সাংবাদিকদের কাছে আলিমা খান সন্দেহ প্রকাশ করে বলেন, এক্ষেত্রে তিনি ন্যায়বিচারের প্রতিফলন দেখছেন না। আদিলিয়া কারাগারেই বন্দি রয়েছেন ইমরান খান।

আরও পড়ুনঃ  সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

এর আগের দিন সাইফার মামলায় অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে ইমরান খানকে অভিযুক্ত করেছে বিশেষ আদালত।

আদিলিয়া কারাগারে ভাইয়ের বিচার নিয়ে ইমরান খানের বোন বলেন, আদালত রুমের মধ্যেই ছোট ঘর তৈরি করা হয়েছে। কোন ভয়ের কারণে এই পরিস্থিতির তৈরি হয়েছে তা তিনি বুঝতে পারছেন না।

ইমরান খানের বোন বলেন, আমরা পুরো পরিবার যখন রুমের মধ্যে তখন বাইর থেকে তালা মেরে দেওয়া হয়। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর তাদের ধাওয়া করা হয় এবং হুমকি দেওয়া হয় তাদেরও কারাবন্দি করা হবে।

আরও পড়ুনঃ  সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

তিনি বলেন, কারাগারের মধ্যে বিশেষ আদালত বসিয়ে যে বিচার চলছে সেখানে গণমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে এভাবে সুষ্ঠু বিচার হতে পারে না।

তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে মনে হচ্ছে আমরা আমাদের দেশে নেই। অন্যকোনো দেশে বিচার হচ্ছে। আমাদের নিজ দেশে যা হচ্ছে তাতে আমরা হতবাক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।