নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মেঘনা নদীতে পাওয়া গেল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

আগস্ট ২২, ২০২৫ ৭:৪৯ 👁️ ১৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : নিখোঁজ থাকা সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ মেঘনা নদীতে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বিকেল ৫টা ৪৪ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেঘনা নদীতে মরদেহ পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক পদে কর্মরত সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার একটি লেখা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মেইল করেন বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায়। পরিবারের সদস্যরা জানান, এরপরই ১০টার দিকে অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি।

আরও পড়ুনঃ  নাচ গান আর ঐতিহ্যে মুখর ঠাকুরগাঁও, কারাম উৎসবে ওড়াঁওদের মিলনমেলা

এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, বাড়ি থেকে বের হয়ে রাজধানীর মালিবাগের ফরচুন মার্কেটের সামনে থেকে তিনি একটি বাইকে উঠেছিলেন।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম জানান, ‘সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে তিনি একটি বাইকে উঠেছেন। এখন তদন্ত চলছে।’ বাইকটি পেলেই অনেক রহস্য ভেদ হবে, বলছে পুলিশ।

আরও পড়ুনঃ  সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

এর আগে বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার বাবার নিখোঁজের তথ্য জানিয়ে বৃহস্পতিবার রাতে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাতে বলা হয়, গতকাল অফিসে যাওয়ার সময় বিভুরঞ্জন সরকার মুঠোফোনটি বাসায় রেখে যান। রাত ৯টার মধ্যে বাসায় না ফিরলে আজকের পত্রিকায় যোগাযোগ করে জানতে পারেন, তিনি অফিসে যাননি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও বিভুরঞ্জনের সন্ধান পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।