নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মেয়ের বিয়েতে কাঁদলেন আমির, সামলালেন সাবেক স্ত্রী

জানুয়ারি ১১, ২০২৪ ৮:২৭ 👁️ ৬৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক: বেশ ধুমধাম করেই একমাত্র মেয়ে ইরা খানের বিয়ে দিলেন বলিউড অভিনেতা আমির খান। নিজে দাঁড়িয়ে থেকেই মেয়েকে তুলে দিয়েছেন জামাই নূপুর শিখরের হাতে।

আরও পড়ুনঃ  পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

বিয়েতে এদিন সাদা রঙের গাউন পরেছিলেন ইরা, নূপুরের পরনে ছিল স্যুট কোট। ক্রিশ্চিয়ান ঐহিত্য মেনেই শপথ পাঠ করেন বর-কনে দু’জন। এরপর পরস্পরের ঠোঁটে চুম্বন করেন। আংটি বদল করেন।

আরও পড়ুনঃ  গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

পুরো বিষয়টিই পাশ থেকে দাঁড়িয়ে দেখেন আমির খান। এসময় তার পাশেই ছিল সাবেক স্ত্রী ও ইরা খানের মা রীনা। মেয়ের বিয়ের দৃশ্য দেখতে দেখতে একসময় আবেগপ্রবণ হয়ে পড়েন মিস্টার পারফেকশনিস্ট।

একপর্যায়ে কেঁদে ফেলেন তিনি। এসময় সাবেক স্বামীকে সামলে নিতে দেখা যায় রীনাকে। রুমাল বের করে যখন আমির চোখের জল মুছেন, তখন ইরা পাশে দাঁড়িয়ে তাকে সামলে নেওয়ার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিয়ের ভিডিওতে দেখা গেছে এই দৃশ্য।

আরও পড়ুনঃ  কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে রীনা দত্তের সঙ্গে ঘর বেঁধেছিলেন আমির খান। তাদের সংসার আলো করে জন্ম নেয় ইরা খান। কয়েক দিন আগে বাবার জিম ট্রেইনার নূপুর শিখরের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেন ইরা। বুধবার (১০ জানুয়ারি) ধর্মীয় রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই দম্পতি। রাজস্থানের উদয়পুরে বসেছিল তাদের বিয়ের আসর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।