নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

মোটরসাইকেল থেকে পড়ে সহকারী শিক্ষা কর্মকর্তার মৃত্যু

সেপ্টেম্বর ২২, ২০২৩ ১২:১০ 👁️ ২০৪ views
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : অফিস থেকে বাসায় যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আইরিন ইসলামের (৩৮) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের সাদীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

নগরকান্দা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আইরিন ইসলাম উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়েছিলেন। বিদ্যালয় পরিদর্শন শেষ করে বিকেল ৩টার দিকে তিনি অফিসে ফেরেন। এরপর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহার মোটরসাইকেলে ফরিদপুরে শহরের পূর্ব খাবাসপুর মহল্লায় অবস্থিত তালতলা এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন।

আরও পড়ুনঃ  জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

পথে গোয়ালন্দ-তাড়াইল সড়কে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের সাদীপুর এলাকায় সাদীপুর সেতুর ঢালে উঠার সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন আইরিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আইরিন বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের জননী।

আরও পড়ুনঃ  বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক বলেন, আইরিন ফরিদপুর শহরে পরিবার নিয়ে থাকতেন। নগরকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে মোটরসাইকেলে করে ফরিদপুরে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে যান তিনি। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।