নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ আটক ৩

সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৯:২১ 👁️ ৪৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর পবা থানা এলাকা থেকে ৬১ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।

আরও পড়ুনঃ  বাঘায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

এসআরবি দেশের সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬:১০ ঘটিকায় রাজশাহী মহানগরীর পবা থানাধীন বড়গাছী বাজার এলাকায় কতিপয় কিছু সংখ্যাক মাদক ব্যবসায়ীরা অবৈধ মাদকদ্রব্য নিয়ে বড়গাছী শেখ পাড়া গ্রামস্থ জনৈক মোঃ রাসেল আলীর বসতবাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জন মাদক ব্যবসায়ী মোঃ রাসেল আলী (২৪), পিতা- মোঃ সালাম মন্ডল, সাং- বড়গাছী পূর্বপাড়া, মোঃ দুলাল (৫০), পিতা- মৃত মসলেম আলী, সাং-শিরলিয়া, ও মোঃ সিরাজ আহমেদ (২০), পিতা- মুত বেলাল হোসেন, সাং-বড়গাছী কারিগরপাড়া, সর্বথানা-পবা, জেলা-রাজশাহীদেরকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময়ে তাদের হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ৬১ কেজি গাঁজা উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয় এবং জব্দকৃত আলামত গাঁজা-৬১ কেজি, ফোন-২ টি উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত অলআউট করে লিডও পেল বাংলাদেশ

উক্ত মাদক কারবারীকে বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পবা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।