নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মোহনপুর থানার নতুন ওসি হরিদাস

জুলাই ২০, ২০২৩ ৭:৫৩ 👁️ ৬৯ views
Link Copied!

মোহনপুর: রাজশাহীর মোহনপুরে নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন হরিদাস মন্ডল। বুধবার রাতে তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়ী ওসি মোহা.সেলিম বাদশার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

পূর্বের ওসিকে শিল্প পুলিশে বদলি করা হয়েছে। সূত্র জানায়, নবনিযুক্ত ওসি ২০১১ সালে রাজবাড়ী জেলা পুলিশে উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পরবর্তীতে তিনি ২০১৮ সালে ওসি পদে পদোন্নতি পেয়ে বগুড়া জেলা পুলিশের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বগুড়া জেলা সদর স্টেডিয়াম পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর

হরিদাস মন্ডল মোহনপুর থানায় যোগদান করে তার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।