নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

জানুয়ারি ২৭, ২০২৪ ৭:০৭ 👁️ ৮৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। শনিবার সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এটিই চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। সে অনুযায়ী উত্তরের পদ্মাপাড়ের জেলা রাজশাহীতে এখন মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

এর আগের দিন শুক্রবার সকালে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ দিন রাজশাহীর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও একদিন পর তা মাঝারি শৈত্যপ্রবাহে নামলো। এর ফলে কনকনে শীতে কাঁপছে রাজশাহী। বেলা গড়ানোর পর সূর্যের দেখা পাওয়া গেলেও ঠাণ্ডা কমেনি হিম বাতাস বয়ে যাওয়ার কারণে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

এদিকে বৈরী আবহাওয়ার কারণে রাজশাহীর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। তবে শীতের কারণে কষ্ট পাচ্ছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। এই শীতের ভেতরেও কাজের সন্ধানে তাদের বের হতেই হচ্ছে।

আরও পড়ুনঃ  পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, গত ১১ জানুয়ারি রাজশাহীর তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। এরপর শনিবার তা ৭ দশমিক ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এটিই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। পূর্বাভাস অনুযায়ী, আরও দুই থেকে তিন দিন রাজশাহীর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।