নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

যশোর-২ আসনে প্রার্থী পরিবর্তন চেয়ে বিএনপির হাইকমান্ডের কাছে ৫২ নেতার লিখিত আবেদন

নভেম্বর ১৫, ২০২৫ ৯:০৬ 👁️ ৭২ views
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: ৮৫ যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের আবেদন করেছেন দুই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ ৫২ নেতা। গত ১০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর তারা এ আবেদন করেন।

আরও পড়ুনঃ  পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম স্বাক্ষরিত আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনেরসমূহের নেতাদের পক্ষে যশোর-২ আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তনে পুনঃবিবেচনা করার আবেদন জানাচ্ছি।

অনুরূপ আবেদন করেছেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুন। তিনি এই আসনে নিজেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম বলেন, আমাদের ২৭জন নেতার স্বাক্ষরিত আবেদন জমা দিয়েছি। কারণ যে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তার সাথে দলের নেতাকর্মী ও জনগণ কারো সম্পর্ক নেই। গত ১৭ বছর বিপদে কোন খোঁজ খবর নিতেন না। মামলা হামলায় কখনো পাশে দাঁড়াননি। এমনকি আন্দোলন সংগ্রাম এগিয়ে নিতেও তার কোন ভূমিকা ছিলো না। এমন প্রার্থীর পক্ষে কর্মীদের মাঠে নামানো কঠিন।

তিনি আরো বলেন, আমাদের কোন পছন্দের প্রার্থী নেই। দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখা যে নেতাকেই মনোনয়ন দেয়া হোক তার পক্ষে আমরা নির্বাচন করবো।

ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুনও আবেদন জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ২৫জন নেতা প্রার্থী পুনঃবিবেচনার আবেদনে স্বাক্ষর করেছেন। আমরা মনে করছি জামায়াতের প্রার্থীর বিপরীতে ভাবীকে (সাবিরা সুলতানা মুন্নী) বিজয়ী করা অসম্ভব। তার জনপ্রিয়তার বিষয়টি মাথায় রেখে আমরা নতুন প্রার্থী প্রত্যাশী।

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর সারাদেশে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওইদিন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে সাবিরা সুলতানাকে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়। তিনি জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক প্রয়াত নাজমুল ইসলামের স্ত্রী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি। ২০১৪ সালে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।