নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

জুলাই ৩১, ২০২৬ ১০:২৩ 👁️ ৮৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : চলতি ২০২৬ সালের মে এবং জুন— দু’মাসে যে তাপপ্রবাহ বয়ে গেছে যুক্তরাজ্যের ওপর দিয়ে, তাতে প্রাণ হারিয়েছেন ৩ হাজার মানুষ। দেশটির সরকারি স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউএকএইচএসএ) থেকে গতকাল বৃহস্পতিবার প্রদান করা বিবৃতিতে বলা হয়েছে, গত মে এবং জুন মাসে তাপপ্রবাহজনিত শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৭৭ জনের।

আরও পড়ুনঃ  বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাজ্যের ইতিহাসে তাপপ্রবাহজনিত কারণে এখন পর্যন্ত এটি দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডটি হয়েছিল ২০২২ সালে। সে বছর মে-জুন মাসের তাপপ্রবাহে দেশটিতে ২ হাজার ৯৮৫ জনের প্রাণহানি হয়েছিল।

আরও পড়ুনঃ  বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

তবে শীতল আবহাওয়ার দেশ যুক্তরাজ্যে চলতি বছর গরম ও তাপপ্রবাহজনিত কারণে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। কারণ সাধারণভাবে আগস্ট মাস যুক্তরাজ্যে উষ্ণতম মাস হিসেবে পরিচিত।

এপ্রিল-মে মাসে সাধারণত বসন্তকাল থাকে যুক্তরাজ্যে; এবারের মে মাস ছিল ব্যতিক্রম। চলতি বছরের মে মাসে টানা তাপপ্রবাহ বয়ে গেছে দেশটির ওপর দিয়ে। এ সময় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় বহু এলাকায় গরমজনিত সতর্কতা জারি করেছিল যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর।

আরও পড়ুনঃ  অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

২০২৬ সালের মে-জুন মাসের তাপপ্রবাহে যাদের মৃত্যু হয়েছে, তাদের বেশিরভাগই বৃদ্ধ বয়সের ছিলেন। এছাড়া বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং গরমের কারণে সেসব সমস্যা বেড়ে যাওয়া মারা গেছেন— এমনও আছেন অনেকে।

ব্রিটেনের বিশেষজ্ঞরা আবহাওয়ার এই অস্বাভাবিক অবস্থার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। সেই সঙ্গে প্রচুর পরিমাণে পানি পান এবং দিনের উষ্ণতম সময়ে শ্রমসাধ্য কাজ করা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন তারা।

সূত্র : ডেইলি মেট্রো, এনডিটিভি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।