নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক পুনর্বিবেচনা করছে বাংলাদেশ : প্রেস সচিব

এপ্রিল ৩, ২০২৫ ৩:১১ 👁️ ৫০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক পর্যালোচনা করছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ এ কথা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

তিনি আজ সকালে একটি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত শুল্ক যুক্তিসঙ্গত করার বিকল্পগুলো চিহ্নিত করছে’।

আরও পড়ুনঃ  অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আলম বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং এর বৃহত্তম রপ্তানি গন্তব্য।

তিনি বলেন, ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করে আসছে।

আরও পড়ুনঃ  ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

প্রেস সচিব বলেন, ‘মার্কিন সরকারের সাথে আমাদের চলমান কাজ শুল্ক সমস্যা সমাধানে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে’। -বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।