নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রং-কয়লা-কাঠের গুড়া দিয়ে মসলা বানানোর অপরাধে মালিকের জেল-জরিমানা

জানুয়ারি ১৮, ২০২৪ ৬:৩৫ 👁️ ৮৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরের চাক্তাইয়ে মিয়াখান নগর ব্রিজের পাশে একটি মসলা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

এসময় কারখানাটি থেকে রং ও কাঠের গুড়া মিশ্রিত ৯০০ কেজি ভেজাল মসলা জব্দ করা হয়। একইসঙ্গে কারখানা মালিককে এক বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, রং ও কাঠের গুড়া ব্যবহার করে ওই কারখানায় হলুদ এবং মরিচ গুড়া তৈরি করা হচ্ছিল। পরে মূল অভিযুক্ত বাচ্চু মিয়াকে কারাদণ্ড-জরিমানার পাশাপাশি ভেজাল মালামাল জনসমক্ষে ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, প্রতি বছরই রমজান মাসে অধিক মুনাফা লাভের আশায় বেশ কিছু অসাধু ব্যবসায়ী চট্টগ্রামে এরূপ ভেজাল মসলা উৎপাদন ও বাজারজাত করেন।

এ বছর রমজানে চট্টগ্রামে যেন এরকম ভেজাল খাদ্যদ্রব্য তৈরি ও বাজারজাত না হয় সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।