নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রবি বোলার হান্টে রাজশাহী বিভাগীয় বাছাইপর্বে নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণ

অক্টোবর ৪, ২০২৬ ৮:২৭ 👁️ ২২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘রবি বোলার হান্ট’ রাজশাহী বিভাগীয় বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। রবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর উদ্যোগে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দিনব্যাপী আয়োজিত বাছাইপর্বে প্রায় দুই হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে দুইজন নারী ক্রিকেটারসহ মোট ১৬ জন প্রতিভাবান বোলারকে নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

রবিবার (৪ অক্টোবর) বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা পিএলসি‘র রিজিওনাল হেড রাজু আহমেদ।

আরও পড়ুনঃ  পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রবি বোলার হান্টে আজ যারা নির্বাচিত হয়েছো, তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। তোমরা তোমাদের প্রতিভাকে কাজে লাগিয়ে আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করবে—এটাই আমাদের প্রত্যাশা। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

আরও পড়ুনঃ  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নতুন চেয়ারম্যানের যোগদান

তিনি আরো বলেন, “রবি বোলার হান্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং রবি আজিয়াটা পিএলসি-কে ধন্যবাদ জানাচ্ছি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।