নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, ফি ১৫০ টাকা

নভেম্বর ১, ২০২৬ ১১:১৮ 👁️ ১০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের জন্য ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে রোববার (১ নভেম্বর)। আবেদন করা যাবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

আরও পড়ুনঃ  ডাবলিন বিমানবন্দরে বৈষম্যমূলক আচরণের অভিযোগ সাঙ্গাকারার

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া ও ফি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নির্ধারিত ঘরে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট করতে হবে।

আবেদনের সময় পরীক্ষার্থীর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

আরও পড়ুনঃ  প্রতি উপজেলায় একটি করে স্টেডিয়াম হবে : ক্রীড়ামন্ত্রী

আবেদনের পর শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক ফলাফল দেখতে পারবেন। যেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষা করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা করে ফি দিতে হবে। আর দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।

আবেদন ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, ডাচ্‌-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে। ফি পরিশোধের বিস্তারিত নির্দেশনা জানতে আবেদন পোর্টালের ‘চেক’ বাটনে ক্লিক করতে হবে। টাকা পরিশোধের পর পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একবার ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় আবেদন করা যাবে। তবে দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

আরও পড়ুনঃ  ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনে বিনোদপুর বাজার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

অন্যদিকে, ফি পরিশোধের আগে আবেদন সংশোধন বা পরিবর্তনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয় বাদ দেওয়া যাবে। এরপর নতুন বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দেওয়ার পর নির্বাচিত বিষয় বাতিলের সুযোগ থাকবে না। কোনো অবস্থাতেই আবেদন ফি ফেরত দেওয়া হবে না।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, পুনর্নিরীক্ষণের জন্য সরাসরি বা ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।