নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রমজানে অসহায় পরিবারের পাশে পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৮:২৯ 👁️ ৩৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান মাস শুরু হতেই এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। রমজানের শুরুতেই প্রশাসনের এমন উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

উপজেলার বেলপুকুর ইউনিয়নের পশ্চিম জামিরা গ্রামের বাসিন্দা মোছা ইতি খাতুন দীর্ঘদিন ধরে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করে আসছিলেন। তার স্বামী শারীরিকভাবে অক্ষম হওয়ায় পরিবারের উপার্জনের কোনো স্থায়ী ব্যবস্থা নেই। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সংকট পরিবারটিকে আরও দুশ্চিন্তায় ফেলে দেয়।

আরও পড়ুনঃ  রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

পরিস্থিতির বিষয়টি জানতে পেরে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান এবং সহকারী কমিশনার ভূমি শিবু দাস দ্রুত পরিবারটির খোঁজখবর নেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ডেকে তাদের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় পরিবারের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয় এবং ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, রমজান মাস সহমর্মিতা ও মানবিকতার মাস। সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের উচিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। প্রশাসনের পক্ষ থেকে যাদের সহায়তা প্রয়োজন, তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে অসহায় পরিবারটি যেমন উপকৃত হয়েছে, তেমনি এলাকাবাসীর মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছেছে। প্রশাসনের এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।

রমজানের এই সময়ে একজন সরকারি কর্মকর্তার মানবিক পদক্ষেপ এলাকায় ব্যাপক প্রশংসনীয় হয়ে উঠেছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।