নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজধানীর ৩ বাসে আগুন

ডিসেম্বর ৬, ২০২৩ ৭:১৩ 👁️ ৭৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক: রাজধানীর মানিকনগরে একুশে এক্সপ্রেস পরিবহনের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় মানিকনগর চৌরাস্তায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তিনটি বাসের মধ্যে দুটি সম্পূর্ণ পুড়ে গেছে। একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে মঙ্গলবার, শুক্রবার ও শনিবার ব্যতীত দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি করে যাচ্ছে দলটি।

আরও পড়ুনঃ  কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

এদিকে ফায়ার সার্ভিসের তথ্যমতে, গত ২৮ অক্টোবর থেকে ৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৫৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৫০টি যানবাহন ও ১৫টি স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আগুন দেওয়া যানবাহনের মধ্যে ১৫৫টি বাস, ৪৩টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল এবং অ্যাম্বুলেন্স, ট্রেনসহ অন্যান্য ২৩টি বাহন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।