নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে অমর একুশে বইমেলা

ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৪:৫১ 👁️ ২৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। সাহিত্যচর্চা, বইপাঠ ও সাংস্কৃতিক বন্ধনে নতুন প্রজন্মকে যুক্ত করার প্রত্যয়ে এ আয়োজন করেছে রাজশাহী রাইটার্স কালেকটিভ।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

শুক্রবার সকাল ১০টায় নগরের বাটার মোড়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সংগঠনের সংগঠক ও এ অঞ্চলের কবি-সাহিত্যিকরা।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড - নারীর ক্ষমতায়নের অনন্য এক মাইলফলক

আয়োজকরা জানান, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এবং ভাষার কারিগরদের একত্রিত করতেই এই উদ্যোগ। দুই দিনব্যাপী বই, কবিতা পাঠ, আলোচনা ও আড্ডার মধ্য দিয়ে বইমেলাকে প্রাণবন্ত করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখানে রাজশাহীর স্থানীয় লেখক ও প্রকাশকদের বইয়ের পাশাপাশি সারাদেশের বিভিন্ন লেখক ও প্রকাশকদের প্রকাশনা স্থান পেয়েছে। দর্শনার্থীদের আগ্রহ বাড়াতে কিছু দুর্লভ ও সংগ্রহযোগ্য বইও প্রদর্শন করা হয়েছে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

দুই দিনব্যাপী বইমেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আয়োজকরা সকল বইপ্রেমী, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের মেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।