নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে আদিবাসী নারীকে গলাকেটে হত্যা

সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৫:৩১ 👁️ ৩৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে এক আদিবাসী নারীকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন রায়পাড়া কবরস্থানের পাশে তার নিজ গৃহে এই ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

হত্যাকাণ্ডের শিকার ওই নারীর নাম শ্রীরানী (৫০)। তিনি ওই এলাকার মৃত অজয়ের স্ত্রী। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের শিকার রানী স্বামী মারা যাওয়ার পর থেকে সে এই বাড়িতে একাই থাকতেন।

আরও পড়ুনঃ  পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

প্রতিবেশিরা জানান, শ্রী রানী এলাকাতে সাধারণভাবে বসবাস করতো। তার সাথে তেমন কারো ব্যক্তিগত শত্রুতা ছিলো না। সকাল সাতটায় কয়েকজন প্রতিবেশি তার বাড়িতে দেখা করতে গেলে গলাকাটা অবস্থায় নিজ ঘরে পড়ে থাকতে দেখা যায় রানীকে। পরে পুলিশে খবর দিলে মরাদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

এ বিষয়ে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, ঘটনাস্থল এরই মধ্যে পুলিশ কমিশনার পরিদর্শন করে গিয়েছেন। আমারা এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছি । এ ঘটনার সাথে যারই জড়িত থাকুক তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।