নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া ফাউন্ডেশন’র পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন

অক্টোবর ২৪, ২০২৫ ১:৪৪ 👁️ ৩১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া ফাউন্ডেশন’-এর রাজশাহী মহানগর শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

নবগঠিত ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন রবিউল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন আবু ওয়াহেদ অমি, দম্ভগীর আলম (আলাল), ওয়াইদুল্লাহিল মঈদ (ইয়েন), ইল্লার মাহাম্মদ, আকরাম পারভেজ ও সাইদুর রহমান।

আরও পড়ুনঃ  আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াসিম খান। এছাড়াও যুগ্ম সদস্য সচিব পদ পেয়েছেন নূর মোহাম্মদ, শিথিল রহমান, তাহের খান (শুভ)।

নবগঠিত এ কমিটির আহ্বায়ক মেহেদী হাসান বলেন, সংগঠনটির উদ্দেশ্য হলো প্রয়াত বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র স্মৃতিকে ধারণ করে যুবসমাজকে ক্রীড়ার প্রতি উৎসাহী করা এবং মাদকমুক্ত সমাজ গঠন করা।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন— রফিকুল ইসলাম, নাজমুল ইসলাম, মিজানুর রহমান, মিতুল আকবর, মোকলেসুর রহমান বাপ্পি, সেরাজুল ইসলাম মন্টু, আব্দুর রহমান রাজা, সুজন আলী, সৌরভ, নাদিম, রানা ইসলাম, রনি, জুবায়ের আহম্মেদ সায়েম, ওমর, রফিক হাওলাদার, সানোয়ার হোসেন, টুটুল শেখ, সুজন ও মানিক হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।