নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে আ.লীগের হরতালবিরোধী মিছিল

অক্টোবর ২৯, ২০২৩ ৭:৫৯ 👁️ ৭৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে হরতালবিরোধী বিক্ষোভ-মিছিল করেছে আওয়ামী লীগ। রোববার দুপুর ১২টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের করে নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মিছিল শেষে তারা সমাবেশ করেন। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াতের অবৈধ হরতাল দেশের জনগণ মানে না। বিএনপি-জামায়াত দেশের শত্রু, যেখানেই বিএনপি জামায়াত সেখানেই প্রতিরোধ গড়ে তুলে তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম প্রমুখ।

আরও পড়ুনঃ  নগরীতে অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।