নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

এপ্রিল ২৬, ২০২৬ ৬:২২ 👁️ ৫৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : এনামুল হক স্মৃতি ক্রীড়া সংঘ, রাজশাহীর আয়োজনে শনিবার (২৫ এপ্রিল) রাতে নগরীর ২৯ নং ওয়ার্ডের করিডোর মাঠে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগ-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

আরও পড়ুনঃ  যশোর বড় বাজারে ভারতীয় ইলিশে অভিযান আড়তকে ৫ হাজার টাকা জরিমানা

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যে কথা বলে, সেটা বাস্তবায়ন করে। হাতের আঙুলে ভোটের কালির দাম শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে সরকার। আমরা তাঁর কর্মী হিসেবে বলতে চাই, আমি যা বলবো, রাজশাহী সিটি কর্পোরেশনে তা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সকলের সহযোগিতায় রাজশাহীকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই।

আরও পড়ুনঃ  নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী। তিনি খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে খেলোয়াড়দের উৎসাহিত করছেন।

২৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেন, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলি, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আল মামুন বাবু, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি, মহানগর বিএনপির সাবেক সদস্য (আহ্বায়ক কমিটি) মোঃ রফিকুল ইসলাম সদর, সাবেক সদস্য মোঃ শাহজাহান হক, ২৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সমাজসেবক মোঃ মাসুদুর রহমান বাবু, মোঃ সাইদুর রহমান, সমাজসেবক রকিয়া বেগম খুশি, টুর্নামেন্ট কমিটির সভাপতি মোঃ আশরাফ আলী, সদস্য সচিব মোঃ হায়দার আলী প্রমুখ।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।