নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে চলছে ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রম

জানুয়ারি ৫, ২০২৬ ৯:০৫ 👁️ ২৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের মাঝে জনসচেতনতা সৃষ্টি ও ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধকরণে রাজশাহীতে ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রম শুরু করেছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় নগরীর সিএন্ডবি মোড়ে এ প্রচার কার্যক্রম শুরু হয়।

‘দেশের চাবি আপনার হাতে’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমান এই ভোটের গাড়ি দেশব্যাপী প্রচারণা চালাচ্ছে। গত ২২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে এ কার্যক্রম ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুনঃ  ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

এ প্রচারণার অংশ হিসেবে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও ব্যান্ড সংগীত পরিবেশন করা হয়। প্রধান উপদেষ্টার বক্তব্য ছাড়াও চলচ্চিত্র প্রদর্শনীতে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, প্রবাসীদের ভোট ও গণভোটের মাধ্যমে সংস্কার এবং আঞ্চলিক ভাষায় নির্মিত গান পরিবেশনা। পাশাপাশি সাধারণ জনগণের মতামত সংগ্রহ ও মতামত প্রকাশের জন্য স্বাক্ষর বোর্ড উন্মুক্ত করা হয়।
রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী ও উপপরিচালক নাফেয়ালা নাসরিন এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

উল্লেখ্য, ‘ভোটের গাড়ি’ জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করবে। একই সাথে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য তুলে ধরবে।

প্রচন্ড শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক জনসাধারণ অনুষ্ঠানটি উপভোগ করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।