নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে চোরাই মোবাইল ও অটোরিক্সা চুরির মামলায় গ্রেপ্তার ৩

জুন ২০, ২০২৫ ৪:২৬ 👁️ ৪৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে চোরাই মোবাইলসহ একজন এবং অটোরিকশা চুরির মামলায় দুইজনসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

মোবাইল চুরির মামলায় গ্রেপ্তারকৃত মোসা: নাসিমা বেগম (৪৯) রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভেড়িপাড়ার মৃত জব্বার ড্রাইভারের মেয়ে এবং অটোরিক্সা চুরির মামলায় গ্রেপ্তারকৃত শাকিল ওরফে জুম্মন (২৮) ও আব্দুল্লা ওরফে আলিফ (২২)। শাকিল রাজশাহী নগরীর এয়ারপোর্ট থানার ডা: হাফিজ উদ্দিন খানের ছেলে এবং আব্দুল্লা বোয়ালিয়া থানার কয়েরদারা এলাকার জালাল উদ্দিনের ছেলে।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

ঘটনাসূত্রে জানা যায়, গত ১৯ জুন বিকাল সাড়ে ৩ টায় ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর মোবাইল চুরির সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন মোসা: নাসিমা বেগমকে হাতেনাতে আটক করেন। পরে তারা শাহমখদুম থানা পুলিশকে অবগত করলে, অফিসার ইনচার্জ মোছাঃ মাছুমা মুস্তারীর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে হেফাজতে নেয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ ৩৭ হাজার টাকাসহ ব্লেড ও একটি শোন উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

অপরদিকে, গত ০৪ জুন শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকা থেকে একজন রিকশাচালককে ভয়ভীতি দেখিয়ে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় আজ সকাল ১০:৩০ টায় রাজপাড়া থানার বিল শিমলা এলাকা থেকে শাকিল এবং সন্ধ্যা ৭:৩০ টায় শাহমখদুম থানার নওদাপাড়া এলাকা থেকে আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। এর আগে একই ঘটনায় আরেক আসামি ইব্রাহিম চোরাই অটোরিকশাসহ গ্রেফতার করা হয়েছিল। ইব্রাহিমের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুই আসামিকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।