নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট পরিচালিত

সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৯:০৭ 👁️ ৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)-এর সংশ্লিষ্ট আইন ও বিধি প্রতিপালন নিশ্চিতকরণ এবং ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত পণ্যের বাজার নিশ্চিত করার লক্ষ্যে বুধবার দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কার্যক্রমে নগরীর কাদিরগঞ্জ এলাকার মেসার্স ভাই ভাই রাইস দোকানে অভিযান পরিচালনাকালে দেখা যায়, আতপ চালের মোড়কের মধ্যে ভিন্ন জাতের পাইজাম চাল রেখে তা বিক্রয়ের উদ্দেশ্যে দোকানে প্রদর্শন করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী দোকানের মালিককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভিন্ন জাতের চাল ভিন্ন লেবেল বা মোড়কের মধ্যে সংরক্ষণ ও প্রদর্শনের ক্ষেত্রে সঠিক লেবেল ব্যবহার নিশ্চিত করতে এবং এ ধরনের মোড়কসমূহ সংশোধনের জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  সেলফ-সেন্সরশিপ: সাংবাদিক চুপ থাকলে ক্ষতিটা কার

এছাড়া নগরীর লাজ ফার্মাতে অভিযান পরিচালনাকালে বেশ কিছু খাদ্যপণ্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। প্রাথমিকভাবে এসব পণ্যের গায়ে আমদানিকারকের প্রয়োজনীয় সিল/চিহ্ন না থাকার বিষয়টি পরিলক্ষিত হয়।

এ বিষয়ে লাজ ফার্মা কর্তৃপক্ষের প্রদত্ত ব্যাখ্যাসহ বিষয়টি যথাযথভাবে তদন্ত করে দায়ী ব্যক্তির বিষয়ে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বিএসটিআই রাজশাহীকে নির্দেশ প্রদান করা হয়েছে।

রাজশাহী নগরীর ভোক্তাদের নিরাপদ, মানসম্মত ও সঠিকভাবে লেবেলযুক্ত পণ্য প্রাপ্তি নিশ্চিত করা এবং পণ্য উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ ও বিক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য আইন ও মানদণ্ডের যথাযথ প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় নিখোঁজের ৭ দিন পর সাবেক স্ত্রীর মাটিচাপা মরদেহ উদ্ধার, ঘাতক স্বামী গ্রেফতার

এ ধরনের আইনানুগ কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন ভোক্তাদের স্বার্থ সুরক্ষা করা হচ্ছে, অন্যদিকে ব্যবসায়ীদেরও পণ্য সংরক্ষণ, লেবেলিং, আমদানি ও বাজারজাতকরণের ক্ষেত্রে প্রযোজ্য আইন ও মানদণ্ড যথাযথভাবে অনুসরণের বিষয়ে সচেতন করা হচ্ছে। ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী মহানগর এলাকায় এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সামারি কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল তারেক। বিএসটিআই-এর পক্ষে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন সহকারী পরিচালক জনাব মোঃ আজিজুল হাকিম। এ সময় পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ এবং আদালতের সংশ্লিষ্ট কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।