নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে নানা আয়োজনে ভ্যাট দিবস উদযাপন

ডিসেম্বর ১০, ২০২৪ ১১:৩৩ 👁️ ২৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ- ২০২৪ উদযাপন উপলক্ষে রাজশাহীতে সেমিনার, আলোচনা সভা ও মেলার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায়

আরও পড়ুনঃ  বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আয়োজনে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

পরে রাজশাহী ভ্যাট কমিশনারেটের কার্যালয়ে ৫ দিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয়। এবারের ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের মূল প্রতিপাদ্য ছিল ‘ভ্যাট দিব জনে জনে, অংশ নিবো উন্নয়নে।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার আবু সাঈদ সোহেল এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টর সদর দফতরের উপ-পরিচালক ও সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ।

আরও পড়ুনঃ  পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

বক্তব্যে প্রধান অতিথি আবু সাঈদ বলেন, দেশের উন্নয়নের জন্য ভ্যাটের কোন বিকল্প নেই। দেশের উন্নয়নমূলক কাজে নাগরিকদের দায়বদ্ধতা রয়েছে। তাই স্বদিচ্ছায় বা স্বাচ্ছন্দ্যে ভ্যাট আদায়ে সকলের আগ্রহ বাড়াতে হবে।

অনুষ্ঠানে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুসহ রাজশাহী কমিশনারেটের বিভিন্ন পণ্য উৎপাদনকারী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সরকার-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।