নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ৩৪

জুলাই ১৫, ২০২৩ ১০:২১ 👁️ ১৭৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পুলিশের অভিযানে ৩৪জনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত রাজশাহী জেলা ও মহানগরীর থানা ও গোয়েন্দা অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে মাদকবিরোধী প্রতিবাদে হামলার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

নগর পুলিশ জানায়, রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে নগরীর বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

মাদক মামলার আসামিদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়। জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে গোদাগাড়ী মডেল থানা ৪ জন, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ৩ জন, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ৩ জন, চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১২ জনকে মাদকদ্রব্যসহ ০২ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।