নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে বিএনপির মানবাধিকার দিবসের কর্মসূচি থেকে আটক ১২

ডিসেম্বর ১০, ২০২৩ ৮:১৯ 👁️ ১১৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত কর্মসূচি থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে নগরীর বোয়ালিয়ার বাটার মোড় এলাকায় এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

আরও পড়ুনঃ  ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

এ সময় সেখান থেকে কয়েকজনকে আটক করে নিয়ে যেতে দেখা যায়। সন্ধ্যায় নগরীর বোয়ালিয়া থানার ডিউটি অফিসার জানান, বিএনপির কর্মসূচির স্থান এবং আশপাশের এলাকা থেকে মোট ১২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

আটক ব্যক্তিরা হলেন- রাজশাহী নগরীর কেদুর মোড় এলাকার আনারুল ইসলাম (৪৫), বাগমারা উপজেলার হাসানুজ্জামান (৩২), নগরীর হেতেম খাঁ এলাকার জাকারিয়া হোসেন ওরফে নয়ন (৪০), আলমগীর হোসেন (৪৩), মো. সুজন (৩৪) ও মশিউর রহমান (৪৪); গোদাগাড়ীর কাঁকনহাট সুন্দরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৭), নগরীর লক্ষ্মীপুর এলাকার শাহানুর ইসলাম ওরফে মিঠু (৫৫), বাগমারা উপজেলার তাহেরপুর চাকিরপাড়া এলাকার রমজান আলী (৪৪), দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার আল মারুফ জাহান (৩৬), নগরীর বুধপাড়া এলাকার নাজমুল হক ওরফে ডিকেন (৪৫) এবং দুর্গাপুর উপজেলার আহমেদ রেজাউল হক (৫০)।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

এদের মধ্যে নাজমুল হক ডিকেন মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। শাহানুর ইসলাম রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপত। অন্যদের দলীয় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।