নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ১৬

অক্টোবর ১১, ২০২৫ ২:০৩ 👁️ ৪২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৬ জন গ্রেপ্তার হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার

পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, “গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৫ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৫ জন রয়েছেন।”

আরও পড়ুনঃ  পূর্বধলা সরকারি কলেজে উপাধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভোররাতে অধ্যক্ষের কক্ষে আগুন

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: মোকশেদ উল আলম সুমন (৫০) মহানগরীর বোয়ালিয়া থানার মিয়াপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তি আরও জানানো হয়, “গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।