স্টাফ রিপোর্টার: ‘স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগর সমূহই চালিকা শক্তি’ স্লোগান নিয়ে রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস। দিবসটি উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনার এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আদালত চত্বর হয়ে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরডিএর চেয়ারম্যান জিয়াউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন- পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার,...
স্টাফ রিপোর্টার: ‘স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগর সমূহই চালিকা শক্তি’ স্লোগান নিয়ে রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস। দিবসটি উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনার এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আদালত চত্বর হয়ে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরডিএর চেয়ারম্যান জিয়াউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর।