নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ২

জানুয়ারি ২৪, ২০২৬ ৫:২৫ 👁️ ৪৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কর্ণহার থানা পুলিশ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) পরিচালিত অভিযানে মোট ১৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

গ্রেপ্তারকৃতরা হলেন, মোছা: ফিরোজা বেগম ওরফে কাদো (৪১) এবং মো: সুইট হোসেন (৩২)। ফিরোজা মতিহার থানার চরশ্যামপুর এলাকার একছাদ আলীর মেয়ে এবং সুইট কর্ণহার থানা এলাকার মো: হারুনুর রশিদের ছেলে। উভয়ই রাজশাহী মহানগরীর বাসিন্দা। উল্লেখ্য, ফিরোজার বিরুদ্ধে রাজশাহী নগরীর মতিহার থানায় মোট ৮টি মাদক মামলা চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

বিজ্ঞপ্তিতে আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।