স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর মহিষবাথান কলোনী মাঠে শুক্রবার রাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে লোকাল ফুটবল লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আয়োজনে এবং মহিষবাথান উত্তরপাড়া কবর খনন কমিটির সহযোগিতায় এ ফুটবল লিগের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এতে সভাপতিত্ব করেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি মো. তৌহিদুর হাসান তুহিন।
এ সময় উপস্থিত ছিলেন শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, প্রচার সম্পাদক মোঃ মাসুম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান আপেল, আখতারুল হাসান অপু ও সারোয়ার পারভেজ রকি এবং সাবেক ছাত্রনেতা নেতা আবু আহমেদ লাল্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ফাইনাল খেলায় ইরান কিং দল চ্যাম্পিয়ন এবং লামিয়া স্পোর্টস দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

