নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

৭ ও ৩ রানের আক্ষেপ নিয়ে শাকিলের অবাঞ্ছিত রেকর্ড

নভেম্বর ১৩, ২০২৬ ১০:১৮ 👁️ ৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ব্যাটারদের স্মরণীয় সময় কেটেছে। তিন ইনিংসও শেষ না হতেই ড্র হয়েছে ম্যাচটি। এর মধ্যে সৌদ শাকিলের আক্ষেপ ছিল সবচেয়ে বড়।

দুই ইনিংসেই পাকিস্তানের ব্যাটার নড়বড়ে নব্বইয়ে বিদায় নিয়েছেন। তাতে করে প্রথম টেস্টে এক অবাঞ্ছিত রেকর্ডে নাম লিখেছেন তিনি, যা দেখা গেল ১৭ বছর পর।

প্রথম ইনিংসে শাকিল ৯৩ রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে তাকে থামতে হয়েছে ৯৭ রান করে। দুই ইনিংসে ৭ ও ৩ রান করতে না পারার আক্ষেপে পুড়তে হয়েছে পাকিস্তানের ব্যাটারকে।

টেস্ট ক্রিকেট ইতিহাসে পঞ্চম ব্যাটার হিসেবে এই বাঁহাতি একই ম্যাচের দুটি ইনিংসেই ৯০ থেকে ৯৯ এর মধ্যে আউট হলেন। তাতে আফসোসে পোড়া চার ব্যাটিং গ্রেটের সঙ্গে যুক্ত হলেন তিনি।

এমন অনাকাঙ্ক্ষিত কীর্তি এর আগে সবশেষ দেখেছিলেন মাহেলা জয়াবর্ধনে। ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯২ ও ৯৬ রান করেছিলেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে।

ওয়েস্ট ইন্ডিজের গ্রেট গর্ডন গ্রিনিজ তো এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন দুইবার। ১৯৭৭ সালে পাকিস্তানের বিপক্ষে ৯১ ও ৯৭ এবং ১৯৮০ সালে ৯১ ও ৯৬ রান করেন তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে।

১৯২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একই দুর্ভাগ্য বরণ করতে হয় ইংল্যান্ডের ফ্রাঙ্ক উলিকে (৯৫ ও ৯৩)। প্রথম ব্যাটার হিসেবে এই তালিকায় নাম লেখান অস্ট্রেলিয়ার ক্লে হিল। ১৯০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৯৮ ও ৯৭ রান করেন তিনি। পাকিস্তানের প্রথম ব্যাটার হিসেবে এমন দুর্ভাগ্যের শিকার হলেন শাকিল।

এর আগে পাকিস্তান ৮৪.৫ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা দেওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টটি ড্র করে এবং শেষ দিনে তাদের মোট লিড ২৭২ রানে বাড়িয়ে নেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।