নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে যুবককে কোপানোর মামলায় সন্ত্রাসী গ্রেপ্তার

নভেম্বর ৯, ২০২৩ ৯:৩১ 👁️ ১২৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক যুবককে কোপানোর মামলায় মো. বেল্লাল (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আরও পড়ুনঃ  ৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর একটি দল রাজশাহী মহানগরীর আলীগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে বেল্লালকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, বেল্লাল একজন সন্ত্রাসী। পূর্ব শত্রুতার জেরে গত ১১ অক্টোবর রবিউল ইসলাম ওরফে রুবেল (৩০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে বেল্লাল।

আরও পড়ুনঃ  নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

এ ঘটনায় নগরীর কাশিয়াডাঙ্গা থানায় দায়ের করা মামলায় বেল্লাল প্রধান আসামি। তাকে গ্রেপ্তার করে কাশিয়াডাঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।